ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাজেকে গোলাগুলি চলছে, ৪০০ পর্যটক আটকা

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০১:২০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০১:২০:১২ অপরাহ্ন
সাজেকে গোলাগুলি চলছে, ৪০০ পর্যটক আটকা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুই দিন ধরে দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। এই অবস্থায় ৪০০ পর্যটক সেখানে আটকা পড়েছেন। নিরাপত্তা বিবেচনায় এখনও তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দেশের ভূস্বর্গ খ্যাত এই পর্যটন এলাকায় ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জেএসএস সন্তু লারমা গ্রুপ ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

গোলাগুলির তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। তবে কোন দুটি দলের সঙ্গে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।বাঘাইছড়ি সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গত দুই দিন ধরে সাজেকে দুর্গম এলাকায় থেমে থেমে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়েছি। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে সেখানে এখনও পুলিশ পৌঁছাতে পারেনি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি টিম উক্ত এলাকায় যাবে। এই ঘটনায় হতাহতের কোন তথ্য আমাদের হাতে নেই।

অন্যদিকে গোলাগুলি কারণে নিরাপত্তা বিবেচনায় বুধবার (৪ ডিসেম্বর) সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে সাজেকে প্রায় ৪০০ পর্যটক অবস্থা করছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরির আক্তার জানান, নিরাপত্তা বিবেচনায় সাজেকে থাকা পর্যটকদের এখনও ফিরিয়ে আনা হয়নি। তারা সেখানেই অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তুতি চলছে। তবে সেটা কখন তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকা দখলে নেয়ার জন্য জেএসএস ও ইউপিডিএফের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে দুই দলের নেতাদের ফোন করা হলেও কেউ ফোন ধরেননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা