ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০১:২৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:২৭:২০ অপরাহ্ন
ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী

ভারত যদি সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখে, তবে বাংলা, বিহার ও উড়িষ্যা বাংলাদেশ দাবি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, হিন্দু-মুসলিম লড়াইয়ের মাধ্যমে দিল্লির দাসত্ব খান খান হয়ে যাবে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত অনুষ্ঠিত মিছিল-সমাবেশে এই মন্তব্য করেন রিজভী। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে হামলার প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রিজভী।

তিনি বলেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ভবনে হামলা একটি বড় আঘাত এবং বাংলাদেশ এই হামলা ভুলে যাবে না। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে, বিজেপি বাংলাদেশকে নিয়ে অপপ্রচার শুরু করেছে বলেও তিনি অভিযোগ করেন।

রিজভী আরও বলেন, "বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে ক্ষমতায় এসেছে, এবং তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র উপায় হলো হিংসা ছড়ানো।" তিনি বলেন, বিজেপি বিদ্বেষমূলক রাজনীতি চালিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, তবে উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশ জনগণ তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। "দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না," বলেন রিজভী।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ