ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

এরদোয়ানের সমালোচনায় ৯ জনের কারাদণ্ড

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০১:৩২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০১:৩২:৫৬ অপরাহ্ন
এরদোয়ানের সমালোচনায় ৯ জনের কারাদণ্ড

বিশ্বব্যাপী মুসলমানদের কাছে এক শ্রদ্ধার স্থান অধিকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, নানা ইতিবাচক পদক্ষেপের জন্য জনপ্রিয় হলেও তার বক্তব্যের সমালোচনায় ৯ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ৯ জন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশের সময় বিক্ষোভ করেন। তাদের অভিযোগ ছিল, তুর্কি সরকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার একটি ফোরামে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বিক্ষোভকারীরা স্লোগান দেন, “গাজায় বোমা যাচ্ছে, গণহত্যায় মদদ বন্ধ করো।” তাদের বক্তব্য ছিল, এরদোয়ান সরকার ইসরায়েলের প্রতি যথাযথ সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান ও বেআইনিভাবে বিক্ষোভ করার অভিযোগ আনা হয়।

এ বিষয়ে তুরস্কের অধিকারকর্মী ও বিরোধী রাজনীতিবিদরা তীব্র সমালোচনা করেছেন। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল তাদের গ্রেপ্তারের ঘটনাকে গণতন্ত্রের জন্য আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "গণতন্ত্রের গুরুতর সংকটের সংকেত দিয়েছে এই গ্রেপ্তার। তরুণরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করেছিল, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।"

এ ঘটনায় তুরস্কে মানবাধিকার পরিস্থিতি এবং সরকারবিরোধী মত প্রকাশের স্বাধীনতার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা