ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০২:০৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০২:০৬:১৫ অপরাহ্ন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে, যাতে সিরিয়ার পরিস্থিতির আর অবনতি না ঘটে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।এরদোগান ইরাকি প্রধানমন্ত্রীকে জানান, তুরস্ক তার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ অনুযায়ী, পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

এরদোয়ান বলেন, তুরস্কের অগ্রাধিকার হচ্ছে— তার সীমানার বাইরের শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া। 
সিরিয়ার একতা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে তুরস্ক এবং ইরাক একে অপরের সঙ্গে একমত। এটি অব্যাহত থাকবে।সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে। সেইসঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোও বিদ্রোহীরা দখল করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬