ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

চার হাত এক হবে আজ

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০২:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০২:১৩:৪৯ অপরাহ্ন
চার হাত এক হবে আজ
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার প্রেমের সম্পর্ক নিয়ে গত বছর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। অবশেষে, আজ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তাদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছিল, আর এ বছরের ডিসেম্বরের শুরু থেকেই বিয়ের প্রস্তুতি ও অনুষ্ঠানের খবর প্রকাশ্যে এসেছে।

হায়দরাবাদে নাগার পারিবারিক স্টুডিওতে এই জুটি তাদের বিবাহবাসর পালন করবেন। তবে, বিয়ের অনুষ্ঠানে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন থাকবে না, বরং তারা ঐতিহ্যবাহীভাবে বিয়ে করবেন। বিয়ের অতিথি তালিকায় শুধুমাত্র আত্মীয়-পরিজন, ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীরা থাকবেন।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়েতে উপস্থিত থাকতে পারেন দক্ষিণী সিনেমার বড় তারকা চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী, পিভি সিন্ধু এবং তাদের পরিবার। এছাড়া, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদ্গর, এসএস রাজামৌলি এবং প্রভাসেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

নাগা চৈতন্য ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরবেন, আর শোভিতা পরবেন সোনালি সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে সোনার গয়না। বিয়ের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, যাতে কোনোরকম অসুবিধা না হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা