ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এটিএস এক্সপো আয়োজন করছে ওয়ালটন

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০২:৫৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০২:৫৭:৫১ অপরাহ্ন
এটিএস এক্সপো আয়োজন করছে ওয়ালটন
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪। এ বৃহৎ শিল্পমেলা আয়োজন করছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। মেলায় একই ছাদের নিচে প্রদর্শন করা হবে সব ধরনের শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী পিসিবি, মাদারবোর্ড, মোল্ড অ্যান্ড ডাইসহ ৫০ হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সল্যুশনস। পাশাপাশি এনার্জি সেভিং ও পরিবেশবান্ধব ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, লিফটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী প্রদর্শিত হবে।রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩ এ আগামী ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে শুরু হবে ৩ দিনব্যাপী এটিএস এক্সপো বা অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশনস শীর্ষক শিল্পমেলা। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, এটিএস এক্সপো-২০২৪ এ অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহী ব্যক্তিরা https://ats.waltonbd.com ওয়েব পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতোমধ্যে প্রচুর সংখ্যক সরকারি এবং দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন।

ওয়ালটনের করপোরেট সেলস বিভাগের প্রধান এবং এটিএস এক্সপো আয়োজক কমিটির সেক্রেটারি আহমেদ তানভীর জানান, ওয়ালটন হাইটেক পার্কে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার এবং নাসদাত-ইউটিএসের মতো বেশকিছু আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব। সেখানে নিয়োজিত অত্যন্ত দক্ষ ৬ শতাধিক দেশি-বিদেশি প্রকৌশলী প্রতিনিয়ত বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারের পণ্য উৎপাদন করছে। তারা ফিনিশড গুডসের পাশাপাশি ৫০ হাজারেরও বেশি আন্তর্জাতিক মানসম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, সার্ভিসেস ও কম্পোনেন্টস উৎপাদন করছে। এগুলোর অধিকাংশই দেশের প্রায় সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই ওয়ালটনের উৎপাদিত যাবতীয় পণ্যসামগ্রী দেশি-বিদেশি শিল্পোদ্যাক্তা ও ক্রেতাদের নিকট তুলে ধরার মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাস করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গত বছর প্রথমবারের মতো এটিএস এক্সপো আয়োজন করেছিল ওয়ালটন। দেশীয় শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও আমদানিকারকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল ওয়ালটনের এ শিল্পমেলা। এরই ধারাবাহিকতায় ওয়ালটন এ বছর আবারো এটিএস এক্সপো আয়োজন করছে। গতবারের মতো এবারের এটিএস এক্সপোও শতভাগ সফল হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আহমেদ তানভীর বলেন, নিজস্ব চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস সরবরাহের মাধ্যমে দেশের আমদানিনির্ভরতা হ্রাস ও শিল্পোন্নয়নে অবদান রাখছে ওয়ালটন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে আয় করছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।

এটিএস এক্সপো আয়োজন কমিটির সূত্রমতে, মেলায় সম্পূর্ণ পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উদ্বোধন করা হবে। পাশাপাশি মেলা চলাকালীন দেশীয় ইলেকট্রক্সি শিল্পের অগ্রগতি, উদ্ভাবনী, এনার্জি সেভিং এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভাগুলোয় বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধি, স্বনামধন্য গবেষক, চিন্তাবিদ, শিক্ষক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিবেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা