ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

আপনাদের দেশে যাওয়া টাকা ফেরত চাই, ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৫:১১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৫:১১:১৯ অপরাহ্ন
আপনাদের দেশে যাওয়া টাকা ফেরত চাই, ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে বড় অঙ্কের টাকা ব্রিটেনে পাচার হয়েছে এবং সেই অর্থ ফেরত আনার জন্য তিনি ব্রিটিশ হাইকমিশনারকে পদক্ষেপ নিতে আহ্বান জানান।

মাহফুজ আলম ব্রিটিশ হাইকমিশনারকে বলেন, পাচার হওয়া টাকা বাংলাদেশের অর্থনীতি চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি আশা করেন যে, সেই টাকা ফেরত আসবে।

সাক্ষাৎকালে, উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন প্রক্রিয়া এবং জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং দেশের বিপ্লবের গুরুত্ব ও জনগণের সমতা এবং ন্যায়বিচারের লড়াইয়ের কথা উল্লেখ করেন।

এদিকে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যত এবং অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোর জন্য সমর্থন অব্যাহত রাখবে।


কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা