ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

চিন্ময় অনুসারীদের হামলা: আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৫:১৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৫:১৫:৪৪ অপরাহ্ন
চিন্ময় অনুসারীদের হামলা: আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাবেক দুই কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যবসায়ী। মামলায় তিনি অভিযোগ করেছেন যে, ২৬ নভেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার পর সড়কে ২৯ জন আসামি এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্রসহ তাকে ধাওয়া করে এবং তাকে 'শিবির ধর' বলে গালি দেয়। 

এরপর রঙ্গম কনভেনশন হলের কাছে তাকে মারধর করা হয় এবং তার পকেট থেকে ছয় হাজার টাকা ছিনতাই করা হয়।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলর জহুর লাল হাজারী ও শৈবাল দাশ, নগর যুব মহিলা লীগের নেত্রী জিনাত সুহানা চৌধুরী, আওয়ামী লীগ নেতা সমীর কুমার দে, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন কান্তি নাথ, ছাত্রলীগ নেতা শাহাদাত আহমেদ, কাজী তানভীর প্রমুখ।

এ পর্যন্ত চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের ওপর হামলার ঘটনায় ছয়টি মামলা দায়ের হয়েছে, এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে এবং দুটি মামলা আইনজীবী আলিফের বাবা ও ভাই করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা