ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

সালমানকে খুনের হুমকি দেওয়ার পর ক্ষমা চাইলেন বিষ্ণোই গ্যাং

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১০:০৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১০:০৯:১৬ পূর্বাহ্ন
সালমানকে খুনের হুমকি দেওয়ার পর ক্ষমা চাইলেন বিষ্ণোই গ্যাং
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকে লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাং হিটলিস্টে হয়েছেন বলিউডের বাদশাহ সালমান খান। নসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকির  খুনের পর ভাইজানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সম্প্রতি মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বর বিষ্ণোই গ্যাং এক বার্তা দিয়েছিলেন। যেখানে সালমান খানের কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়। মেসেজে লেখা ছিল, ‘সালমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে সব শত্রুতা শেষ করতে চান, তাহলে তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে। এটাকে হালকাভাবে নিলে ভুল করবেন।’এই বার্তার পর সেই একই নম্বর থেকে এল নতুন বার্তা। যেখানে লেখা হয়েছে, ‘ক্ষমাপ্রার্থী, একটা বড় ভুল হয়ে গেছে।’ বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। তারপর থেকে একের পর এক আসছে তার মৃত্যুর হুমকি।
আগে মুম্বাই ট্র্যাফিক পুলিশকে সেই নম্বর থেকে অনেক কিছু লিখে পাঠানো হয়। টাকা না দিলে তার অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

মাস কয়েক আগেই সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। অভিনেতা জানিয়েছিলেন, তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ চার্জশিটে দাবি করে যে লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানকে হত্যা করার জন্য হুমকি দিয়েছিল। পুলিশ ওই হোয়াটসঅ্যাপ মেসেজের সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ।

কমেন্ট বক্স