ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সিনেমা হলে নারী দর্শকের চড় খেলেন অভিনেতা

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৩:০২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৩:০২:৪৭ অপরাহ্ন
সিনেমা হলে নারী দর্শকের চড় খেলেন অভিনেতা
সিনেমা হলে এক নারী দর্শকের হাতে চড় খেলেন তেলেগু অভিনেতা এনটি রামাস্বামী। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মাল্টিপ্লেক্সে সিনেমার প্রদর্শন শেষে পর্দায় ভাসছে সিনেমা সংশ্লিষ্ট নানা বিবরণী। পর্দার সামনে প্রস্তুত মঞ্চ। একে একে সিনেমার পাত্র-পাত্রীরা মঞ্চে গিয়ে দাঁড়ান। তাদের সঙ্গে দাঁড়ান রামাস্বামী। মঞ্চে দাঁড়ানোর কয়েক সেকেন্ড পরই দর্শক সারি থেকে দৌড়ে মঞ্চে উঠেন মধ্যবয়সি সেই নারী। ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেন রামাস্বামীকে। থাপ্পড় মারেন তাকে। এমনকি কলার ধরে টানাহেঁচড়া করেন। প্রশ্ন করতে থাকেন- তুমি কেন এই জুটিকে (সিনেমার প্রধান তারকা জুটি) সমস্যায় ফেললে? জানা যায়, কয়েক দিন আগে মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা ‘লাভ রেড্ডি’। এ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন এন. টি. রামাস্বামী। সিনেমায় নায়ক-নায়িকার বিচ্ছেদের কারণ ছিলেন তিনি। যেকারণে তার ওপরে চড়াও হন সেই নারী দর্শক। স্মরণ রেড্ডি নির্মিত ‘লাভ রেড্ডি’ সিনেমাটি ১৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নতুন মুখ অঞ্জন রামচেন্দ্র ও শ্রাবণী।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম