ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জুলাই-আগস্টে আহতদের পুনর্বাসনে প্রকল্প নেবে যুব মন্ত্রণালয়

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৫:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৫:৩০:২০ অপরাহ্ন
জুলাই-আগস্টে আহতদের পুনর্বাসনে প্রকল্প নেবে যুব মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের গত জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থানে আহত যুবকদের পুনর্বাসনে একটি নতুন প্রকল্প হাতে নেবে। এই প্রকল্পের মাধ্যমে আহত ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাঁদের শ্রমবাজারে পুনর্বহাল করার উদ্যোগ নেওয়া হবে।

আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এ বিষয়ে তথ্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান এবং একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সানেমের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আফিয়া মুবাশশিরা তিয়াশা।

গত জুলাই-আগস্টে দেশে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলনসহ সারা দেশে সংঘাতের ফলে ১৮,০০০ এর বেশি মানুষ আহত হন, যাদের মধ্যে অনেকেই তরুণ। অনেক তরুণের দৃষ্টি হারানোর পাশাপাশি গুরুতর শারীরিক ক্ষতিও হয়েছে।

এ প্রসঙ্গে রেজাউল মাকছুদ জাহেদী জানান, আহত তরুণদের শ্রেণিবিন্যাস করে তাঁদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া হবে। বর্তমানে চাহিদা যাচাইয়ের কাজ চলছে এবং পরবর্তীতে বাজেট নির্ধারণ করে প্রকল্প চূড়ান্ত করা হবে।

গোলটেবিল আলোচনায় সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান উল্লেখ করেন যে, গত এক দশকে তরুণদের অর্থনৈতিক উদ্যোগে সম্পৃক্ত করা হয়নি এবং তাঁদের চাকরির সুযোগ ছিল সীমিত। সরকার ভৌত অবকাঠামোতে বিনিয়োগ করলেও সামাজিক অবকাঠামোতে বিনিয়োগের অভাব ছিল। তিনি বলেন, বর্তমান সরকারকে তরুণদের জন্য শোভন চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে এবং যুবদের সম্পৃক্ততা বাড়াতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।

এছাড়াও একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির নারীদের বিশেষ করে তরুণীদের 'আনপেইড' কাজের স্বীকৃতি দেওয়ার এবং চাকরির বাজারের সঙ্গে প্রাসঙ্গিক শিক্ষার ক্ষেত্র তৈরির পরামর্শ দেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা