ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলেন জনপ্রিয় অভিনেত্রী

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৬:০২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৬:০২:১৮ অপরাহ্ন
বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলেন জনপ্রিয় অভিনেত্রী
রাশিয়ার জনপ্রিয় অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ২৯ নভেম্বর, থাইল্যান্ডের কো সামুই দ্বীপে যোগব্যায়াম করার সময় একটি বিশাল ঢেউয়ের কবলে পড়ে তিনি ভেসে যান।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কামিলা পাথুরে এলাকায় মাদুর নিয়ে যোগব্যায়াম করছিলেন, তখন একটি ৯ ফুটের বিশাল ঢেউ তাকে আছড়ে পড়ে এবং তিনি পানিতে ভেসে যান। এর পরে এক পথচারী তার সাহায্য করতে এগিয়ে আসেন, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার ১৫ মিনিট পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও ঢেউয়ের কারণে তারা তার কাছে পৌঁছাতে পারেননি। পরবর্তীতে সেখান থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।

কামিলা রুশ বংশোদ্ভূত ছিলেন এবং বয়ফ্রেন্ডের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই এলাকার প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি ওই স্থানটিকে "বাড়ি" এবং "পৃথিবীর সেরা জায়গা" বলে উল্লেখ করেছিলেন।

থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকা ও পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম