ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে তুলে নেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৬:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৬:০৪:৫০ অপরাহ্ন
ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে তুলে নেয়ার অভিযোগ
ফেনী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় বাংলাদেশি এক যুবককে ভারতীয় নাগরিকরা অপহরণ করে এবং পরে মারধর করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ৪ ডিসেম্বর ভোরে পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তে ঘটে।

অপহৃত যুবকের নাম ইয়াসিন (১৯), তিনি পরশুরাম পৌরসভার বাউর পাথর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, ইয়াসিন ভোরে তার বাড়ির পাশের নোম্যান্সল্যান্ড এলাকায় জমিতে কাজ করতে যান, তখন ভারতীয় নাগরিকরা তাকে ধরে নিয়ে যায়। পরে ফেসবুকে আপলোড করা ছবি দেখে তার অপহরণের বিষয়টি জানা যায়।

ইয়াসিনের স্ত্রী বলেন, "ফেসবুকে তার ছবি দেখে বোঝা যায় তাকে ভারতীয়রা অত্যন্ত নৃশংসভাবে মারধর করেছে। আমার একটি মেয়ে আছে, যদি কিছু হয়, আমরা বিপদে পড়বো। আমি সরকারের সহযোগিতা চাই।"

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এর আগে ২০২২ সালে পরশুরামের বাঁশ পদুয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছিলেন, যার মৃতদেহ ১৭ দিন পর ফেরত দেওয়া হয়।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, ইয়াসিনকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বা পুলিশ আটক করেনি, তাকে স্থানীয় ভারতীয় নাগরিকরা ধরে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তিনি ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা