ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা হচ্ছে

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৬:০৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৬:০৯:৩১ অপরাহ্ন
বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা হচ্ছে

সরকারি চাকরির আবেদন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বুধবার (৪ ডিসেম্বর) সচিব কমিটির সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর আগে, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আবেদন ফি ৩৫০ টাকা এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব দিয়েছিল, তবে সরকারের পক্ষ থেকে আরও কমানো হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা এবং ৪৪তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।


কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা