ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফেসবুকে প্রবাসীর স্ত্রীর প্রেম, বাড়ি গিয়ে দেখলেন প্রেমিক প্রতিবন্ধী স্কুলছাত্র

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন
ফেসবুকে প্রবাসীর স্ত্রীর প্রেম, বাড়ি গিয়ে দেখলেন প্রেমিক প্রতিবন্ধী স্কুলছাত্র
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) হয় প্রেম। দেখাদেখি ছাড়াই অদৃশ্য টানে কুমিল্লা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ছুটে যান এক প্রবাসীর স্ত্রী। সেখানে গিয়ে দেখেন প্রেমিক প্রতিবন্ধী নবম শ্রেণির ছাত্র। পরে ওই প্রবাসীর স্ত্রীকে তার বাবার কাছে হস্তান্তর করে পুলিশ।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।বুধবার (৪ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারীতে অভিভাবককে ডেকে তার কাছে ওই প্রবাসীর স্ত্রীকে হস্তান্তর করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের দুলাল হোসেন দলুর প্রতিবন্ধী ছেলে হোসাইন আলী ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে কুমিল্লার লাকসাম এলাকার প্রবাসীর স্ত্রীর (১৭) সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।পরে বিয়ের দাবিতে প্রেমিকা গত রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেমিক হোসেনের বাড়িতে এসে ওঠেন। প্রেমিকের বাড়িতে এসে দেখেন প্রেমিক প্রতিবন্ধী ও অপ্রাপ্ত বয়স্ক।এ দিকে প্রেমিকা বিয়েতে রাজি না হলেও প্রেমিক বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। পরে প্রেমিকা এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে অবগত করেন। পরে ওই মেয়েটিকে উদ্ধারের নির্দেশ দেয়া হয়।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ রাত ২টার দিকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে থানায় নিয়ে যাওয়ার পর বিপাকে পরে পুলিশও। মেয়ের বাবার সঙ্গে যোগাযোগ করে মেয়েটিকে ফেরত নিতে বললে তিনি অস্বীকার করেন। এরপর মেয়েটিকে দুদিন থানা হেফাজতে রেখে বিভিন্নভাবে মেয়ের অভিভাবককে বুঝিয়ে রাজি করায় পুলিশ।পুলিশ জানায়, বুধবার (৪ ডিসেম্বর) ওই মেয়ের অভিভাবককে ভূরুঙ্গামারী নিয়ে এসে তাদের কাছে মেয়েটিকে হস্তান্তর করা হয়েছে।সংশ্লিষ্ট ইউপি মেম্বার নজরুল ইসলাম জানান, ছেলেটি শারীরিকভাবে প্রতিবন্ধী। তার একটি চোখে সমস্যা রয়েছে। মেয়েটির বিবাহিতা এবং তার স্বামী বিদেশে থাকে বলে জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, উভয় পক্ষের সমঝোতায় মেয়েটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা