ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পুষ্পা টু’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি, একজন নিহত

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৯:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৯:০৩:০৫ পূর্বাহ্ন
পুষ্পা টু’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি, একজন নিহত
দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। বুধবার হায়দরাবাদে আরটিসি এক্স রোডে ছাদখোলা গাড়িতে প্রচার সারছিলেন নায়ক। প্রিয় নায়ককে কাছ থেকে দেখতে ভিড় জমান ভক্তরা। সেখানে ভক্তদের হুড়োহুড়িতে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে লাঠিচার্জ করতে দেখায় পুলিশকে। খবর- টাইমস অফ ইন্ডিয়ার।ঘটনাস্থলের একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হুড়োহুড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে। অনেককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। 

এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল সুপারস্টার আল্লু অর্জুনের। নায়কের আসার খবরে প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। প্রিয় তারকা আসতেই তাকে দেখতে ছুটে যান তারা। এরপরই শুরু হয় হট্টগোল। পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত হয়েছেন নায়কের একাধিক ভক্ত। আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’ নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। প্রেক্ষাগৃহে ভোর ৩ টায় সিনেমার শো দেওয়া হয়েছে। দর্শকদের চাপ ও টিকিট বিক্রির কারণেই শো’র সংখ্যা বাড়ানো হয়েছে। 

দীর্ঘদিন ধরেই শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি 'পুষ্পা দ্য রাইজ'। দক্ষিণ ভারত তো বটেই, প্রায় গোটা দেশেই ঝড় তুলেছে এই ছবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একযোগে ভারতের সকল ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে  ‘পুষ্পা টু’। তার আগেই ঘটলো দুর্ঘটনা। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ