ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধান গুলিতে নিহত

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধান গুলিতে নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’–এর প্রধান ব্রায়ান থম্পসন গুলিতে নিহত হয়েছেন। নিউইয়র্ক পুলিশ বলছে, ‘সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে’ ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ সময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তাঁর শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।

সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই–বাইক চালাতে দেখা গেছে তাঁকে।হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে।

তবে সন্দেহভাজন হামলাকারী কেন ব্রায়ানকে গুলি করে হত্যা করলেন, সেই বিষয়ে নিউইয়র্ক পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। বলা হয়েছে, ওই ব্যক্তিকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন থাকেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন।

৫০ বছর বয়সী ব্রায়ান ২০২১ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০০৪ সাল থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা