ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? গুগলে সার্চ করে হত্যা ভারতীয় যুবকের

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১০:১৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১০:১৮:৪১ পূর্বাহ্ন
স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? গুগলে সার্চ করে হত্যা ভারতীয় যুবকের
স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? এমনটাই গুগলে সার্চ করেছিলেন যুবক। এর পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর বউয়ের। শেষ পর্যন্ত পুলিশি তদন্তে জানা যায়, স্ত্রীকে পরিকল্পনা মাফিক কুপিয়ে হত্যা করে দেহ লোপাট করেছেন অভিযুক্ত যুবক। ঘটনার তদন্তে নেমে হতবাক হয় পুলিশও।আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা বছর ৩৩-এর নরেশ ভাট। বিয়ে করেন নেপালের বাসিন্দা ২৮ বছর বয়সি মমতা কাফলেকে। বিয়ের পর সুদূর আমেরিকায় নিয়ে যান স্ত্রীকে। যদিও বেশিদিন সম্পর্ক টেকেনি মমতা-নরেশের। কারণ আচমকা নিখোঁজ হয়ে যান স্ত্রী। তদন্তে নেমে প্রথমটায় ঘোল খায় পুলিশ। কিছুতেই নিখোঁজ তরুণীর খোঁজ মিলছিল না। শেষটায় ক্লু দেয় অভিযুক্তের মোবাইল ফোন। সেখান থেকে হাড়হিম করা তথ্য মেলে।দেখা যায় স্ত্রী নিখোঁজ হওয়ার কিছুদিন আগে নরেশ গুগল সার্চ করেছিলেন, “বউয়ের মৃত্যুর কতদিনের মধ্যে বিয়ে করা যায়?” এর পর স্থানীয় দোকান থেকে হত্যাকাণ্ডের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত সামগ্রী কেনেন তিনি। এর মধ্যে ছিল ওয়ালমার্টের শোরুম থেকে কেনা তিনটি ধারালো ছুরিও। ওই ছুরিগুলো দিয়েও স্ত্রীর দেহ টুকরো টুকরো করেন নরেশ। যদিও নিজেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রী নিখোঁজের গল্প ফাঁদেন। জানান ২৯ জুলাইয়ের পর থেকে মমতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুরুতে ষড়যন্ত্র ঢাকা থাকলেও গত ২২ আগস্ট নরেশের বাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের। ঘরের একাধিক জায়গায় রক্তের ছাপ, নতুন ছুরি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। এর পর খুনের বিষয়ে মোটের উপর নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে জেলবন্দি হয়ে দিন কাটছে নরেশের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা