ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পাঠ্যবই বিতরণের আগে নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১০:৪৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:০১:৩৫ অপরাহ্ন
পাঠ্যবই বিতরণের আগে নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ
বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে বলা হয়, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখা জাতীয় ও নৈতিক দায়িত্ব। তাই পাঠ্যবই সরবরাহের আগ পর্যন্ত সব ধরনের সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো।এনসিটিবি আরও জানিয়েছে, পাঠ্যবই ছাপার আগে এর পাণ্ডুলিপি কীভাবে নোট-গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছালো, তা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া নোটিশে এনসিটিবির সফটকপি বা সিডি তৈরি ও সরবরাহ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট উইং শাখার কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা যাচাই করতে বলা হয়েছে। জড়িত সব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশও দেওয়া হয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা