ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে : কর্নেল অলি

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৩:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৩:১৫:৩৪ অপরাহ্ন
সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে : কর্নেল অলি
বিভিন্ন খাত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বলে মনে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, গত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা চলছে মন্তব্য করে অলি আহমদ বলেন, কিছু কিছু লোক দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম। সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।তিনি বলেন, রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।

রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগোবে। যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে ২৪-এর গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস হতে পারে না। দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অলি বলেন, শেখ হাসিনা তার সব বস্ত্র নিয়ে পালাতে পারেননি।অনেক কাপড়চোপড় রেখে যেতে হয়েছে তাকে। এ অবস্থা কেন সৃষ্টি হলো? এটা হয়েছে তাদের স্বৈরাচারী  মনোভাবের কারণে। তারা মানুষকে মানুষ মনে করেনি। এখনো তারা জনগণকে হেয় করে বিবৃতি দিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা