ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:০৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:০৪:৫৭ অপরাহ্ন
ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, ‘‘আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধীনতা চাই না।’’ 

তিনি আরও বলেন, ‘‘ভারতের অপকর্ম ও অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যে কোনো আগ্রাসন এই দেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেওয়া হবে না।’’

বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমির সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

আশরাফ আলী আকন বলেন, ‘‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে, সে দেশও বাংলাদেশের শত্রু।’’ তিনি ভারতের ব্যাপারে বলেন, ‘‘ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বারবার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে প্রকাশ করে।’’ তিনি আরও বলেন, ‘‘যদি ভারত তাদের নীতি ও পলিসি পরিবর্তন না করে, তাহলে আমাদেরকে ভারত সম্পর্কে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।’’

কমেন্ট বক্স