ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

খোলামেলা পোশাকে আবারও আলোচনায় রুনা খান

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:৫৭:১৫ অপরাহ্ন
খোলামেলা পোশাকে আবারও আলোচনায় রুনা খান

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তিনি বরাবরই কাজ এবং ক্যারিয়ার নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তিনি নতুন আউটফিটে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

৪১ বছর বয়সেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন রুনা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে দেখা গেছে তাকে। ছবিগুলোতে তার হালকা গহনা এবং মেকআপ ভক্তদের হৃদয়ে যেন ঝড় তুলেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রুনা খান সাদার সাজে হাজির হন। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণার অংশ হিসেবে তিনি কভার মডেল হয়েছেন। ফেসবুকে শেয়ার করা একাধিক ছবিতে তার খোলামেলা রূপে ভক্তরা মুগ্ধ হয়েছেন।

এছাড়া, এক সাক্ষাৎকারে রুনা খান জানিয়েছেন, তিনি ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান। তিনি বলেন, “আমারই সমবয়সি অপূর্ব, নিশো, তাদের পরিবার আছে, সন্তানও আছে, কিন্তু তারপরও তারা আকর্ষণীয়। তাদের প্রতি কেন এমন প্রশ্ন উঠছে না? ৪০-৪২ বছর বয়সী অপূর্ব বা শুভকে যদি সুন্দর এবং আকর্ষণীয় মনে করা হয়, তাহলে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও একইভাবে আকর্ষণীয় মনে করা উচিত।”

অভিনেত্রী বর্তমানে জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় কাজ করছেন, যা শিশু বিক্রির মতো সমসাময়িক একটি গুরুতর বিষয় নিয়ে নির্মিত।


কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?