ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:৫৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:৫৯:২১ অপরাহ্ন
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

জাতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই বিষয়ে প্রসিকিউশন টিমের আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।

এছাড়া, আদালত বিটিআরসিকে নির্দেশ দিয়েছে, শেখ হাসিনার পূর্ববর্তী বিদ্বেষমূলক বক্তব্যগুলি সরাতে এবং এগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা বন্ধ করতে।

এদিকে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও রাজনৈতিক উত্তেজনার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখানে বসে বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছেন। তিনি তার নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে নিজে এই বক্তব্য প্রচার করতে বলছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যাচ্ছে।

প্রসিকিউশন পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনার দেওয়া এসব ‘হেইট স্পিচ’ বা বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করতে তারা এই আবেদন করেছেন।

এছাড়া, জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মাসের সময় বেধে দেয়। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেয়া হয়েছে।

এর আগে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছিল, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন