ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০১:১২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০১:১২:২৭ অপরাহ্ন
সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বড় ব্যবধানে জয়ী হওয়ার পর ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমানে বিটকয়েনের দাম ১ লাখ মার্কিন ডলার অতিক্রম করেছে, যা এর ইতিহাসে সর্বোচ্চ মূল্য।
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর বিটকয়েনের মূল্য দ্বিগুণ বেড়েছে এবং ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পর চার সপ্তাহে এর দাম প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে মার্কিন কংগ্রেসে একাধিক ক্রিপ্টো-বান্ধব আইনপ্রণেতা নির্বাচিত হওয়ায় বিটকয়েনের দাম আরো বাড়ছে।
 

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিটকয়েন সর্বশেষ ১ লাখ ২৭ ডলারে লেনদেন হয়েছে, যা আগের সেশনের তুলনায় ২.২ শতাংশ বৃদ্ধি। একই দিনে, এটি সর্বোচ্চ ১ লাখ ১ হাজাড় ৯০৩ ডলারে পৌঁছেছিল।
 

মার্কিন ক্রিপ্টো প্রতিষ্ঠান গ্যালাক্সি ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও মাইক নভোগ্রাটজ বলেন, "আমরা একটি যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হচ্ছি। চার বছরের রাজনৈতিক অচলাবস্থার পর বিটকয়েন এবং ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম মূলধারায় প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে।" তিনি আরও বলেন, এই বৃদ্ধির কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, টোকেনাইজেশন, পেমেন্ট প্রযুক্তির উন্নয়ন এবং স্পষ্ট নিয়ন্ত্রক পথ।
 

হংকং-ভিত্তিক ক্রিপ্টো বিশ্লেষক জাস্টিন ডি’অ্যানেথানও জানান, বিটকয়েনের দাম ১ লাখ ডলার অতিক্রম করা শুধুমাত্র একটি মাইলফলক নয়, এটি অর্থনীতি, প্রযুক্তি এবং ভূরাজনীতির পরিবর্তিত প্রবণতার একটি প্রমাণ।
 

বিটকয়েন ব্লকচেইন প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি বিকেন্দ্রীভূত সিস্টেম, যা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এর দাম ওঠানামা করে। ২০০৮ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে এই ক্রিপ্টোকারেন্সি বাজারে আসে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা