ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

গণহারে কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ: আইজিপি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০১:৫১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০১:৫১:৫১ অপরাহ্ন
গণহারে কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ: আইজিপি
গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, ‘নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না। গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেপ্তার করা হবে না।’

এ সময় বাহারুল আলম বলেন, ‘নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবে না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।‘পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এখনই এ সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত না অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে।‘

তিনি আরও যোগ করেন,‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার।’পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘জুলাই বিপ্লবের পর অনেকে মিথ্যা মামলা করেছেন। তবে এসব ক্ষেত্রে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না।’অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

কমেন্ট বক্স