ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কক্সবাজার সৈকতে বিশ্বের সবচেয়ে বড় ‘প্লাস্টিক দানব’

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০২:০১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০২:০১:৩১ অপরাহ্ন
কক্সবাজার সৈকতে বিশ্বের সবচেয়ে বড় ‘প্লাস্টিক দানব’
সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে ৬২ ফুট উঁচু আকাশছোঁয়া একটি রোবট দানব।  প্রায় ১০ মেট্রিক টন পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে ৬২ ফুট উচ্চতার এ দানবটি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী।সিগাল পয়েন্টে এ দানবকে দেখতে ভিড় করছেন পর্যটকেরা। আগামী চার মাস সাগর পাড়ে দেখা মিলবে এই দানবের।উচ্চতায় ছয় তলা ভবনের সমান এই দানব তৈরিতে ব্যবহার হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতেই কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে বিশালাকৃতির এই দানব।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী ১২ দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে ৬২ ফুট উচ্চতার এই ভাস্কর্য। এতে ব্যবহৃত হয়েছে ১০ মেট্রিকটন প্লাস্টিক বর্জ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয়দের পাশাপাশি প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। সমুদ্র ঘুরতে গিয়ে ছুড়ে ফেলা প্লাস্টিক বর্জ্য উদ্বেগজনক হারে বাড়াচ্ছে দূষণ, হুমকির মুখে পড়েছে পরিবেশ-প্রতিবেশ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোক্তা জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি বছর অনেক পর্যটক আসেন। আমরা তাদেরকে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে নিরুৎসাহিত করছি। এ লক্ষ্যেই সৈকতে এ বিশালাকৃতির দানব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা যাবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাউদ্দিন। তিনি বলেন, এই দানব তৈরির মূল উদ্দেশ্য সচেতনতা। ব্যক্তি পর্যায় সচেতনতা তৈরি করতে পারলেই বাড়বে পরিবেশ সচেতনতা।

এদিকে কক্সবাজার ভ্রমণে এসে পরিবেশ সচেতনতার এই প্রচারণা দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা। পর্যটকেরা বলছেন, কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবেশ সম্পর্কে সচেতনতার উদ্দেশ্যে এই প্লাস্টিকের যে দানব তৈরি করা হয়েছে এটি বিস্ময়কর। শুধু কক্সবাজার নয় সারা দেশেই পর্যটন শিল্প রক্ষায় এই উদ্যোগ নেওয়া উচিত।প্লাস্টিক দানব ভাস্কর্যের পাশে বিদ্যানন্দের পক্ষ থেকে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ খোলা হয়েছে। যেখানে প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারবে নিম্ন আয়ের মানুষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা