ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০২:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০২:৫৩:০৮ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পরস্পরের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তারা।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর উভয়ের মধ্যে এটিই প্রথম একান্ত সাক্ষাত। প্রায় ৩০ মিনিট ব্যাপী স্থায়ী এই সাক্ষাতে তারা পরস্পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।বুধবার রাতে সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টাকে জাতির এই ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জানান। একই সঙ্গে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন সেসব বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নের নিজের ঘোষিত রোডম্যাপের রূপরেখা তুলে ধরেন তিনি।

এতে আরও বলা হয়, প্রধান বিচারপতি রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টার নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টার বিচক্ষণ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধান উপদেষ্টাও প্রধান বিচারপতির নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। এছাড়া প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারে যে সব পদক্ষেপ নিয়েছেন, তা সফলভাবে বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে এবং এদেশের বিচারপ্রার্থী জনগণ স্বল্প সময়ে স্বল্প খরচে বিচারসেবা পেতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে