ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কানাডা কি দখল করবেন ট্রাম্প? 

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৩:১০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৩:১০:৪৭ অপরাহ্ন
কানাডা কি দখল করবেন ট্রাম্প? 
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কানাডা থেকে আসা সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এমন হুঁশিয়ারির পরই যুক্তরাষ্ট্রে ছুটে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ৩০ নভেম্বর ফ্লোরিডায় মার–এ–লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই ট্রাম্প বলেছেন, কানাডা যেন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়। ফক্স নিউজ জানিয়েছে, শুল্ক নিয়ে ট্রুডোর উদ্বেগ প্রকাশের পরেই ট্রাম্প মজার ছলে এমন মন্তব্য করেছেন। তবে ট্রাম্প কৌতুক করে এমন মন্তব্য করলেও কানাডায় কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন মন্তব্য যে আসলেই মজার ছলে করেছেন তা বোঝার চেষ্টা করছে কানাডা।  কানাডা ৫১তম অঙ্গরাজ্য-এ নিয়ে সীমান্তের উভয় পাশেই মাঝেমধ্যে আলোচনা হয়। কেউ কানাডাকে 'জুনিয়র আমেরিকা' হিসেবেও উল্লেখ করে।ফক্স নিউজের বিভিন্ন সূত্র দাবি করেছে, ট্রাম্প যখন কানাডাকে অঙ্গরাজ্য করার কথা বলেন তখন জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রী হাসবেন কিনা- তা নিয়ে দ্বিধায় পড়েন।  

কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে স্থলভাগের দিক দিয়ে রাশিয়াকে ছাড়িয়ে যাবে। তবে কানাডাকে কোনোভাবেই মার্কিন অঙ্গরাজ্য করা যাবে না বলে দীর্ঘদিন ধরেই কানাডিয়ান জাতীয়তাবাদ সতর্ক করে আসছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'মুক্ত বাণিজ্য চুক্তি' বাড়লেও কানাডা তাদের সার্বভৌমত্ব বজায় রেখেছে।মার্কিন সাংবাদিক ম্যাথুউ ইগলেসিয়াস সীমান্ত উঠিয়ে দেওয়ার পক্ষে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, সংযোজন স্পষ্টতই একটি ভালো ধারণা যা আমেরিকান এবং কানাডিয়ান উভয়কেই ভালো করে তুলবে। 

পলিটিকো বলছে, ট্রাম্পের এমন মন্তব্যের পর কানাডার মন্ত্রীরা একটু হলেও 'বিপদে' পড়েছেন। অনেক রিপোর্টারই ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন।কানাডার পাবলিক সেফটি মন্ত্রী ডমিনিক লেব্লাংক বলেছেন, ট্রাম্প মজা করেছেন, তিনি আমাদের টিজ করেছেন।ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে ডমিনিক বলেছেন, এটি এমন কোনো বৈঠক ছিল না যেখানে ১০ জন আমলা নোট করেছেন। এটা সোশ্যাল ইভেনিং ছিল- যেখানে মজা ও আনন্দের মুহূর্ত ছিল। 

এ ছাড়া ট্রাম্পের এমন মন্তব্যের পর ট্রুডোর সাবেক সিনিয়র উপদেষ্টা গেরাল্ড বাটস তার লিংকডইন ফলোয়ারদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, ট্রাম্প তার প্রথম মেয়াদেও কানাডা ৫১তম অঙ্গরাজ্য টার্মটি ব্যবহার করেছেন। 
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এখন সময়ই বলে দিবে কানাডা নিয়ে কী কী পদক্ষেপ নিচ্ছেন তিনি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা