ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

দেশ-জাতির ক্রান্তিকালে বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বিএনসিসি, প্রত্যাশা সেনাপ্রধানের

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৩:৩৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৩:৩৬:৫০ অপরাহ্ন
দেশ-জাতির ক্রান্তিকালে বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বিএনসিসি, প্রত্যাশা সেনাপ্রধানের
দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসাবে আবির্ভুত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান।সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। এছাড়া বিগত সময়েও বন্যার্তদের সহযোগীতায় বিএনসিসি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সেনাপ্রধান।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমার শাখার চৌকস একদল ক্যাডেট গার্ড অব অনার দেন। এরপর উদ্বোধনী ফলক উন্মোচনের পর বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।এতে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মঈন খান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা।এদিকে সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা