ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্রেম দিওয়ানা দাদী দিলারা জামান

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৩:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:২৯:৫৫ অপরাহ্ন
প্রেম দিওয়ানা দাদী দিলারা জামান
বয়স তার ৮১। বার্ধক্যের সব প্রতিবন্ধকতা জয় করে অভিনয়ের আঙিনায় এখনো সরব কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। নাটক, সিনেমা ও ওটিটি; সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন বৈচিত্র্যময় চরিত্রে। যে কোনো নির্মাণে তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি।এবার একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন তিনি। হাস্যরসের আড়ালে পারিবারিক সম্প্রীতির বার্তা দেওয়া সেই নাটকের নাম ‘প্রেম দিওয়ানা দাদী’। নাম ভূমিকাতেই দেখা যাবে অভিনেত্রীকে।একুশে পদকপ্রাপ্ত গুণি এই অভিনেত্রীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেকদিন আগে এই নাটকে অভিনয় করেছি। গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। দর্শকের জন্যই নানা রকম চরিত্রে কাজ করা। দর্শক উপভোগ করলেই তৃপ্তি পাই। আর আমি নাটকের পরিচালককে ধন্যবাদ দিতে চাই ভিন্ন ভাবনার গল্পটি নিয়ে নাটক করার জন্য। তিনি সিনিয়র একজন শিল্পীকে নিয়ে গল্প ভেবেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে।’নাটকের আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও এই প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া।

নাটকটি শিগগির প্রচারে আসবে বলে জানা গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা