ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

হাসিনাসহ দোসরদের বিচার নিয়ে নমনীয় হলে সংগ্রাম চলবে: মামুনুল হক

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৩:৩৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৩:৩৩:১৭ অপরাহ্ন
হাসিনাসহ দোসরদের বিচার নিয়ে নমনীয় হলে সংগ্রাম চলবে: মামুনুল হক
খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহা সচিব মামুনুল হক বলেছেন, ‘অন্তবর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তার সহযোগী দোসরদেরকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। এতে কোনো প্রকার নমনীয় মনোভাব দেখালে এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’ শনিবার সকাল ৯টায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে ময়দানে শাপলা চত্তরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার প্রতিবাদে নোয়াখালী জেলা খেলাফত মজলিশ নোয়াখালী জেলা (উত্তর শাখা) উদ্যোগে গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে এ কথাগুলো বলেন তিনি।মামুনুল হক বলেন, ‘ভারত তাদের কর্তৃত্ব ধরে রাখতে শেখ হাসিনার তামাশার সরকারকে ক্ষমতায় রেখে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করতে চেয়েছে। কিন্তু এদেশের স্বাধীনতাকামী ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ায় তাদের সেই স্বপ্ন ভেঙ্গে গেছে। এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সকল দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। অন্যথায় নতুন স্বাধীনতার স্বপ্ন বিফলে যাবে।’

তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে আওয়ামীলীগকেও সেভাবে নিষিদ্ধ করতে হবে। যাতে তারা কোনভাবেই নির্বাচনে অংশ নিতে না পারে। তাহলে বাংলার ১৮ কোটি মানুষের মনের আকাঙ্খা পূরণ হবে।’এ সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিশ নোয়াখালী জেলা (উত্তর শাখা) সভাপতি মাওলানা মোঃ সালাহ উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ মাওলানা ইউসুফ আশরাফ, বিশেষ অতিথি কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমী।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জালাল উদ্দিন, মাওলানা তাফজ্জল হোসাইন মিয়াজি, মাওলানা আতিক উল্যা আমিন, মাওলানা ফয়সাল আহম্মদ, মাওলানা ইয়াকুব কাসেমী, মাওয়ালানা আবুল হাসনাত দালালী প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা