ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

চরমপন্থা যেদিক থেকেই আসুক প্রশ্রয় দেব না: জামায়াতের আমির

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:০২:০৯ অপরাহ্ন
চরমপন্থা যেদিক থেকেই আসুক প্রশ্রয় দেব না: জামায়াতের আমির
চরমপন্থা যেদিক থেকেই আসুক, তাকে ঘৃণা করার এবং প্রশ্রয় না দেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, "যে রূপ নিয়েই আসুক, সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব, প্রশ্রয় দেব না। এ ব্যাপারে একমত হয়েছি।"

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, "ভিন্নমত, ভিন্ন আদর্শ—এ সবকিছুর ঊর্ধ্বে দেশ আমাদের সবার। আগামী দিনের বাংলাদেশ গঠনে আমরা নানা অন্তরায় দেখতে পাচ্ছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উসকানিমূলক, অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য। মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা এগুলোর নিন্দা জানাচ্ছি।"

তিনি আরও বলেন, "একটি জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা একমত থাকব, যেমন অতীতে ছিলাম। ৫ আগস্টেও যেমন ছিলাম।"

শফিকুর রহমান বলেন, "সমস্ত অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পর সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে। এ ক্ষেত্রে যার যা প্রয়োজনীয় পরামর্শ দেব। চরমপন্থা যেদিক থেকেই আসুক, আমরা তাকে ঘৃণা করি। প্রশ্রয় দেব না, মেনে নেব না। এ ব্যাপারে আমরা একমত হয়েছি।"

মামুনুল হক: ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ঐক্য

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, "দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ নিয়েছে, তার সঙ্গে দেশের সব রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে।"

মামুনুল হক আরও বলেন, "বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই একমত হয়েছি। ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে এবং বিশ্বের যে সব দেশ ভারতের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে সংহতি গড়ে তুলতে হবে।"

আবদুর রব ইউসুফী: ভারতীয় নাগরিকদের ভিসা না দেওয়ার আহ্বান

বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আবদুর রব ইউসুফী বলেন, "বর্তমানে বাংলাদেশের কোনো নাগরিকের ভারতে যাওয়া সমীচীন নয়, এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।"

তিনি বলেন, "ভারতীয় নাগরিকদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, তবে ইসকন নামক একটি সংগঠন সন্ত্রাসী সংগঠন। তাদের কোনো লোক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্কতা রয়েছে।"

আবদুর রব ইউসুফী আরও বলেন, "ইসকন সদস্যরা দেশে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে, শান্তিশৃঙ্খলাবিরোধী কাজ করতে পারে। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আপাতত সকল ভারতীয় নাগরিককে ভিসা না দেওয়ার জন্য।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা