ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:১০:০৪ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী দ্বারা গণহত্যা চালানোর অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এমন দাবি করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা এবং ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করে এই উপসংহারে পৌঁছেছে যে, ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যার অপরাধ সংঘটিত করেছে। বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে নিষিদ্ধ পাঁচটি অপরাধের অন্তত তিনটি অপরাধের সাথে মিলে গেছে। এসব অপরাধের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা এবং গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতির সৃষ্টির মতো কর্মকাণ্ড।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, “ফিলিস্তিনিরা এমন লোক যারা মানবাধিকার ও মর্যাদার অযোগ্য হিসেবে বিবেচিত, এবং ইসরায়েল মাসের পর মাস এই ধরনের আচরণ করে আসছে। এর মাধ্যমে তারা ফিলিস্তিনিদের শারীরিকভাবে ধ্বংস করার অভিপ্রায় প্রদর্শন করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্লেষণে দেখা গেছে, ফিলিস্তিনিদের যে অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে, তা জানিয়ে ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, এই গণহত্যা বিশ্বসম্প্রদায়ের জন্য একটি জাগরণী বার্তা। সংস্থাটি বলছে, এটি বন্ধ করতে হবে। পাশাপাশি, যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে, তারা এই গণহত্যায় সহায়তা করার ঝুঁকি নিচ্ছে। তাই, সেসব দেশগুলোকে গণহত্যা বন্ধে সক্রিয় উদ্যোগ নিতে হবে বলেও সংস্থাটি সতর্ক করে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা