ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশের পতাকা অবমাননা: পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:২১:২৮ অপরাহ্ন
বাংলাদেশের পতাকা অবমাননা: পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় বারাসাত রেলওয়ে স্টেশনে বজরং দলের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশের জাতীয় পতাকা আঁকেন এবং তার ওপর দাঁড়িয়ে থাকেন। তাদের এ কর্মকাণ্ডে পতাকা অবমাননার অভিযোগ ওঠে, এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। তারা বজরং দলের সদস্য বলে সংগঠনের নেতা বাপন বিশ্বাস নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার তিনজন তাদের দলের সদস্য। বাপন বিশ্বাস আরও বলেন, “যদি তাদের মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা বড় আন্দোলনের দিকে যাবো।”

এই ঘটনার পর স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী