ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

৯ দিন কারাবাসের পর জামিন পেলো স্কুল ছাত্র রাফি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:৩৮:০৭ অপরাহ্ন
৯ দিন কারাবাসের পর জামিন পেলো স্কুল ছাত্র রাফি

কক্সবাজারের টেকনাফে বাবা রেজাউল করিমকে না পেয়ে তার ১৫ বছর বয়সী ছেলে তাউসিফুল করিম রাফিকে অস্ত্রসহ আটক করার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন রাফি। বৃহস্পতিবার সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার ৯ দিন পর জামিন পায় রাফি। তিনি টেকনাফ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ দল হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে রেজাউল করিম পালিয়ে গেলেও তার ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

এই ঘটনার তিন দিন পর ভুক্তভোগী পরিবার সংবাদমাধ্যমে বিষয়টি জানালে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর প্রশাসন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। অভিযোগ উঠেছে, পুলিশ রেজাউল করিমকে ধরতে না পেয়ে তার শিশুকন্যাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে।

রাফির বাবা রেজাউল করিম বলেন, "গতকাল জেলা প্রশাসক আমাদের ডেকেছিলেন। আজ জামিন মঞ্জুর হয়েছে। তবে এখনো আতঙ্কে আছি, জানি না আমার ছোট্ট ছেলে এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।"

রাফির আইনজীবী আয়াসুল রহমান জানিয়েছেন, রাফি শিশু হওয়ায় আদালত তাকে জামিন দিয়েছেন। এখন কিছুক্ষণের মধ্যে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা