ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যুব হকি দলের বিশ্বকাপে ওঠার বোনাস ৫ লাখ টাকা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:৪৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:৪৬:২৩ অপরাহ্ন
যুব হকি দলের বিশ্বকাপে ওঠার বোনাস ৫ লাখ টাকা

এবারের যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পঞ্চম হয়ে শেষ করেছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে চীনকে ৬-৩ গোলে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা এই মাইলফলক অর্জন করেছে। তবে এর চেয়েও বড় অর্জন হলো, সেরা সাতের মধ্যে স্থান করে নিয়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ।

২০২৫ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত হওয়ায় দলকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন বিমানবাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরে এবং বিমানবন্দরে হকি ফেডারেশনের কর্মকর্তারা তাদের সংবর্ধনা প্রদান করেন। পরে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয় বিমান বাহিনীর ফ্যালকন হলে, যেখানে হকি ফেডারেশনের সভাপতি পুরস্কারের ঘোষণা দেন।

এবারের যুব হকি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আগামী বছর ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দলকে প্রস্তুত করার জন্য ফেডারেশন পূর্ণ প্রস্তুতি নেবে। ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খান বলেন, "আমাদের টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা আমাদের উপদেশ দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। প্রয়োজনে বাইরের কোচও আনা হতে পারে। বর্তমান যুগের হকি অনেক দ্রুতগতিতে পরিবর্তিত হয়েছে। আমাদের খেলোয়াড়দের ওই দিক থেকে প্রস্তুতি নিতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা আমাদের সেরা চেষ্টাই করব। প্রথম বিশ্বকাপে শিরোপার আশা করা বাস্তবসম্মত হবে না। তবে চেষ্টা করব যাতে আস্তে আস্তে উন্নতি করতে পারি। এটা আমাদের জন্য একটি পরীক্ষামূলক অভিজ্ঞতা হবে, তবে এক বছরের সময় অনেক কিছু শিখতে এবং প্রস্তুতি নিতে সহায়ক হবে।"


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা