ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

খিলক্ষেতে ২২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৩:৩৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৩:৩৮:২৯ অপরাহ্ন
খিলক্ষেতে ২২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ২২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুজন মিয়া (১৯), সানোয়ার হোসেন (২৬), সামুয়েল রোংমা (২৪) ও মোঃ রায়হান মিয়া (২০)।শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।খিলক্ষেত থানা সূত্র জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকার রাজউক ট্রেড সেন্টারের সামনে কিছু লোক বিদেশি মদ বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরণের বিদেশি মদ পলাতক এক ব্যক্তির সহযোগিতায় খিলক্ষেত এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।

গ্রেফতারকৃত চারজনসহ পলাতক একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক ব্যক্তির গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা