ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে যান সন্তানরা, দায়িত্ব নিলেন ওসি

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০২:০২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০২:০২:২১ অপরাহ্ন
অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে যান সন্তানরা, দায়িত্ব নিলেন ওসি
গাজীপুর সদর উপজেলায় অসুস্থ এক বৃদ্ধকে তার সন্তানরা জঙ্গলে ফেলে গেছেন বলে অভিযোগ উঠেছে। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে ওই বৃদ্ধের দায়িত্ব নেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।উদ্ধার হওয়া বৃদ্ধ হলেন- শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জঙ্গলে ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।
পুলিশ জানায়, বড় মেয়ে ও জামাতা বৃদ্ধের অন্য দুই সন্তানের সঙ্গে পরামর্শ করে তাকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি কে বাড়ি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু, বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে অপারগতা প্রকাশ করে। পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নেওয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যান। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘‘গত ৪ ডিসেম্বর বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধের পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। তার পায়ে মলমূত্র লেগে ছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’’এ সময় মৃত্যুর আগ পর্যন্ত ওই বৃদ্ধের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন ওসি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা