ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মেঘনায় ট্রলার ডুবে মামা-ভাগিনার মৃত্যু

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০২:০৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০২:০৪:৫৮ অপরাহ্ন
মেঘনায় ট্রলার ডুবে মামা-ভাগিনার মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই জন।শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-  বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে আবুল হাশেম (৫০) ও একই এলাকার মোস্তফার ছেলে জুয়েল (২৭)। সম্পর্কে তারা মামা-ভাগিনা।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। শুক্রবার ভোরে ডুবোচরে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন নদীর স্রোতে ভেসে যান। পরে স্থানীয় জেলেরা আবুল হাশেম ও জুয়েলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দেলোয়ার ও ইমরান নামে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বলেন, ‘‘খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর ও নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।’’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা