ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সেমিফাইনালে পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে দিলো বাংলাদেশ

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০২:৫০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০২:৫০:০৬ অপরাহ্ন
সেমিফাইনালে পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে দিলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের যুবাদের সামনে টিকতেই পারল না পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের পেস আগুনে পুড়ে ৩৭ ওভার খেলে পাকিস্তান অলআউট হয় মাত্র ১১৬ রানে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুর ওভার থেকেই তোপ দাগতে থাকেন বাঁহাতি পেসার মারুফ। বেশ কয়েকটি ওয়াইড দিলেও ওভারের চতুর্থ বলে উসমান খানকে ফিরিয়ে দেন দারুণ এক আউটসুইংয়ে। দুর্দান্ত ক্যাচ ধরেন সামিউন বশির। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে আবারও মারুফের আঘাত। এবারও আউটসুইং, তাতে পরাস্ত হন আরেক ওপেনার শাহজাইব খান। পাকিস্তানের দুই ওপেনারের দুজনই আউট হয়েছেন শূন্য রানেতৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুহাম্মদ রিয়াজুল্লাহ ও অধিনায়ক সাদ বেগ। দলকে ৪৯ রান পর্যন্ত নিয়ে যান এই দুজন। এরপর আবার ধস। ৭৯ রানের মধ্যে একে একে ফিরে যান সাদ (১৮), নাভিদ আহমেদ খান, রিয়াজুল্লাহ (২৮) ও হারুন আরশাদ। পরের চার উইকেটের মধ্যে দুইটি ইমন, একটি আল ফাহাদ ও রান আউট হন একজন। 

 

সপ্তম উইকেটে ৩৪ রান যোগ করেন ফারহান ইউসুফ ও ফাহাম উল হক। শেষ ৪ উইকেট আবার মাত্র ৩ রানের মধ্যে হারায় পাকিস্তান। এর মধ্যে ২ উইকেট আবার ইমনের। শেষ পর্যন্ত এই পেসারের বোলিং ফিগার: ৭-১-২৪-৪। মারুফের ২ উইকেট ছাড়া আরেক পেসার আল ফাহাদ নেন এক উইকেট। বাকি উইকেটটি দেবাশিষ দেবার। পাকিস্তানের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান। 


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা