ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভারত বন্ধুরাষ্ট্র বললেও বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই: চরমোনাই পীর

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৩:২১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৩:২১:০২ অপরাহ্ন
ভারত বন্ধুরাষ্ট্র বললেও বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই: চরমোনাই পীর

চলমান ইস্যু নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করে থাকেন, তাহলে এ দেশের মানুষ সেই বিষদাঁত ভেঙ্গে দেয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। ভারত বন্ধু রাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই।’ বৃহস্পতিবার সন্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চরমোনাই পীর আরো বলেন, ‘সবাইকে সর্তক থাকতে হবে। আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে পালিয়েছে। এমন নেতাদের পেছনে নেমে বার বার জীবনকে ধ্বংস করবেন না, এদের মাধ্যমে আমাদের দেশকে বার বার অশান্তি তৈরী করবে। আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসেবে বসবাস করবো, এটা হতে পারে না। ১৯৭১ সালের দেশ স্বাধীন করার জন্য এ দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। গত ৫ আগস্টও আপনারা দেখেছেন। এ দেশ আমার ও আমাদের। এ দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, রক্ত দিবো, জান দিবো। দেশ রক্ষার জন্য রাজপথে নামবো, এতে কোন সন্দেহ নাই।’

বাংলাদেশের সব শ্রেণির মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘ইসলামিক দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বার বার আমাদের ব্যবহার করা হয়েছে, বার বার আমরা পরগাছা হিসেবে ব্যবহার হয়েছি। আর কখনই আমরা পরগাছা হতে চাই না। বাংলার জমিনে ভোট ভিক্ষা চেয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। যারাই বার বার ক্ষমতায় গিয়েছে ওরা মানুষ নয়। ওদের কাছে জানের কোন মায়া নেই, তাই রাস্তায় নামলেই গুম করেছে আয়নাঘরে নিয়ে। খুন করেছে, মায়ের কোল খালিও করেছে। আবার ক্ষমতায় আসতে পাশের রাষ্ট্র ভারতকে বিভিন্ন দিক থেকে ব্যবহার করে, আমাদের দেশে অশান্তির আগুন দাউ দাউ করে জালাবার নীলনকশা নিয়ে কাজ করছে।’

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজি আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হকসহ অনেকেই।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা