ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ভারত ভিসা না দিলে তাদেরই ক্ষতি বেশি : নৌপরিবহন উপদেষ্টা

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:০৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:০৭:৩১ পূর্বাহ্ন
ভারত ভিসা না দিলে তাদেরই ক্ষতি বেশি : নৌপরিবহন উপদেষ্টা

ভারত ভিসা না দিলে তাদেরই ক্ষতি বেশি মন্তব্য করে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারত সরকার ভিসা না দেয়ায় যাত্রী যাতায়াত কিছুটা কম হচ্ছে। ভিসা না দেয়ায় আমাদের চাইতে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের যে রোগীরা সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন তাদের সাময়িক একটু অসুবিধা হবে।’শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল স্টেশনে নবনির্মিত উন্নয়নমূলক কাজ ও নির্মানাধীন প্রকল্পের পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।এ সময় বেনাপোল চেকপোস্ট যাত্রী স্ট্যান্ড এবং ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেন। তিনি দু’দেশের যাত্রী যাতায়াতের খোঁজ-খবর নেন। এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরাতন বাসস্ট্যান্ড চালুর কথা জানালে তিনি ১৯টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান। এ সময় আব্দুল্লাহর মা-বাবা এবং পরিবারের খোঁজ-খবর নেন। পরে তার রূহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। আগামীকাল ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য তিনি সাতক্ষীরা যাবেন বলে জানা গেছে।এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, বিজিবি-৪৯ অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন, বেনাপোল বন্দর পরিচালক মামুন কবীর, ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো: ইব্রাহিম হোসেনসহ প্রমুখ।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী