ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

ইসরাইলি হামলায় ইরানের দুই সেনা নিহত

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৩:৫৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৩:৫৫:২৬ অপরাহ্ন
ইসরাইলি হামলায় ইরানের দুই সেনা নিহত
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আলজাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের বিমান হামলায় ইরানের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আজ (২৬ অক্টোবর) ভোরে ইসরাইলি হামলায় দেশের এবং জনগণের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে এই দুই সেনা প্রাণ হারিয়েছেন।

ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় আঘাত করেছে। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। যে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তা থেকে খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরান জানিয়েছে।

ইরান জানিয়েছে, এই আগ্রাসনের পাল্টা জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের সাম্প্রতিক মাসগুলোর আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। আইডিএফ দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে এই হামলা চালানো হয়েছে, যা ইসরাইলি নাগরিকদের জন্য সরাসরি হুমকি তৈরি করেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু