ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:২৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:২৯:৩৪ অপরাহ্ন
বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। তার পর্দায় হাতেখড়ি হয় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে। তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি সিনেমায়। কিন্তু ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটে এ অভিনেত্রী।তানজিকা আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যায় বিয়ের সাজে। মায়ের যত্ন করে রেখে দেওয়া শাড়ি পরে বিয়ে করলেন এ অভিনেত্রী। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।তিনি জানান, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। হুট করে বিয়ের কাজ সেরে ফেলেছেন তবে এ মাসের মধ্যেই বিবাহ পরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে তানজিকার। 

আমাদের শুধু আকদ হয়েছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘জুমার আগে একেবারে পারিবারিকভাবে আমাদের শুধু আকদ হয়েছে, আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

প্রসঙ্গত, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। বর সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়া প্রবাসী, ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন। এ অভিনেত্রী এক যুগ আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা