ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৫০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৫০:৩৭ পূর্বাহ্ন
ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর
ধুঁকতে ধুঁকতে গ্লোবাল সুপার লিগ শুরু করেছিল রংপুর রাইডার্স। নিজেদের প্রথম দুই ম্যাচেই হাতের মুঠো থেকে জয় হাতছাড়া হয় দলটির। ফাইনালে যাওয়ার হিসাবটা তখন পাহাড় টপাকানোর মতোই কঠিন ছিল দলটির জন্য। তবে সেই প্রায় অসম্ভব হিসাব মিলিয়ে শেষমেশ শিরোপার মঞ্চে জায়গা করে নেয় দলটি। আর সেখানেও চমক দিয়েছে দলটি।গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। শনিবার (৭ নভেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর।    
টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ১৭৮ রান করে রংপুর। জবাব দিতে নেমে ১৮ ওভার ১ বলে ১২২ রান করে অলআউট হয় ভিক্টোরিয়া।
 
গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশই নেয়ার কথা ছিল না রংপুরের। বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা। তবে বরিশাল সদিচ্ছা না দেখানোয় রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে। আর সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রংপুর। বিশ্বের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পাঁচ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতে নিয়েছে দলটি। পুরো টুর্নামেন্টের মতোই ব্যাট হাতে ফাইনাল ম্যাচে ঝলক দেখিয়েছেন সৌম্য সরকার। ৫ ছক্কা ও ৭ চারে তার ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসই মূলত দলকে জয়ের পথ দেখিয়েছে। ব্যাটিংয়ের শুরুতে তাকে ভালো সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার স্টিভেন টেলর। যুক্তরাষ্ট্রের এই ওপেনারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলেন সৌম্য।  
 
৪৯ বলে ৬৮ রান করে টেলর বিদায় নিলেও শেষ পর্যন্ত উইকেটে ছিলেন সৌম্য। দলের আর কেউ তেমন বড় রানের দেখা না পেলেও শেষদিকে ঝোড়ো ব্যাটিং করে রংপুরকে ১৭৮ রানের পুঁজি এনে দেন এই ব্যাটার।জবাব দিতে নেমে জো ক্লার্কের ব্যাটে ভালো শুরু পেলেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভিক্টোরিয়া। ৩.২ ওভারে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়ার দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ১২২ রানে অলআউট হয়। ভিক্টোরিয়ার হয়ে ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।রংপুরের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।
 
 

কমেন্ট বক্স