ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

শাকিব খানের শুটিং সেটে আলিয়ার বাবা মহেশ ভাট!

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৫:৫৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৫:৫৩:০৫ অপরাহ্ন
শাকিব খানের শুটিং সেটে আলিয়ার বাবা মহেশ ভাট!
শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। সিনেমাটির শুটিং ইউনিট সূত্রে জানা যায়, ২০ অক্টোবর থেকে শুটিং শুরু হলেও শাকিব খান সম্প্রতি সেটে যোগ দিয়েছেন। ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, আর সেটে বলিউডের নামকরা পরিচালক মহেশ ভাটের উপস্থিতি ছবিটি নিয়ে কৌতূহল ও প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। শুটিংয়ের ফাঁকে মহেশ ভাট পরিচালক হৃদয়কে শুভেচ্ছা জানান এবং সেই মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হৃদয়।

এই সিনেমায় শাকিবের বিপরীতে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনয় করছেন। ‘বরবাদ’ ছবিটি অ্যাকশন ঘরানার এবং আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হবে ভারতে, এবং শাকিব খান এক মাস মুম্বাইয়ে অবস্থান করবেন বলে জানা গেছে। 

সম্প্রতি শাকিব খান তার আগের সিনেমা ‘দরদ’-এর সহশিল্পী সোনাল চৌহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলেছেন, সোনাল অত্যন্ত মনোযোগী এবং নতুনভাবে নিজেকে উপস্থাপনের জন্য বেশ পরিশ্রমী।

কমেন্ট বক্স
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার