ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে প্রতিবাদ মিছিলের ঘোষণা আরএসএসের

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১০:০৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১০:০৩:৩৮ পূর্বাহ্ন
দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে প্রতিবাদ মিছিলের ঘোষণা আরএসএসের
বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ অভিযোগ এনে ফায়দা তোলার রাজনীতিতে নেমেছে ভারতের রাজনৈতিকদলগুলো। এমন প্রতিবেদনে সামনে এনেছে আনন্দবাজার।  শাসকদল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এমনকি বামফ্রন্টও সুবিধা নিতে মরিয়া।দেশটির ত্রিপুরা রাজ্যের আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনের নজিরবিহীন হামলার পরও থেমে নেই আন্দোলন। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন জায়গায হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ অব্যাহত রেখেছে।এবার আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ অভিযোগে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস)। শুক্রবার এ ঘোষণা দেন সংগঠনটির দিল্লি ইউনিটের জনসংযোগ কর্মকর্তা রজনিশ জিন্দাল। এ ছাড়া ১০ ডিসেম্বর নাগপুরে মিছিল ও মোটরসাইকেল র‍্যালি বের করার ঘোষণা দেওয়া হয়েছে।কর্মসূচি নিয়ে জিন্দাল বলেন, আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দেব। আমরা জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এডিবিসহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দেব, যাতে তারা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানায়।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে।এদিকে বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন-জীবিকার ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট।  বামফ্রন্ট কলকাতা জেলা কমিটির ডাকে শুক্রবার এক প্রতিবাদ মিছিল থেকে এ দাবি জানায় দলটি।বামফ্রন্টের দাবি, বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন-জীবিকার ওপর আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে।  মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্টের শরিক দল সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমসহ বামফ্রন্টের শরিক দলের নেতা–কর্মীরা।আরেক মিছিল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমরা চাই অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দু নির্যাতন বন্ধ করুক।’শুক্রবার বিকেলে কলকাতার শ্যামবাজারের বিজেপির সহযোগী সংগঠন ‘সনাতনী সমাজ’ এর এক প্রতিবাদ মিছিল থেকে এ দাবি জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের আরেক বলা হয়েছে, বাংলাদেশে ‘হিন্দু নিপীড়ন’ নিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগে সাবেক বিজেপি নেতা ও কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করা হয়েছে।  এই মামলা করেছে কংগ্রেসশাসিত কর্ণাটক রাজ্যের পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার