ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

পদত্যাগ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৩ জন

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১০:১০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১০:১০:৩৪ পূর্বাহ্ন
পদত্যাগ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৩ জন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদ পদত্যাগ করেছেন।গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন।’এদিকে তাদের পদত্যাগের খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় মিছিল করেন। তারা বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জিইসি সড়কে যান।এর আগে, গত ৪ ডিসেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। কিন্তু পদত্যাগ না করায় তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা।

এ সময় অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, ‘ভিসিসহ পুরো প্রক্টোরিয়াল বডির সবাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। সরকারের ফরমায়েশি কাজ করতে এসব চেয়ারে তারা বসে ছিলেন। আগে নানা সময় আমাদের ক্যাম্পাস এক জায়গায় করার ব্যাপারে আমরা দাবি দিয়েছিলাম। কিন্তু তারা সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের দাপট দেখিয়ে আমাদের কথা বাস্তবায়ন করেনি।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের জোরপূর্বক পদত্যাগের ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সে সময় শিক্ষার্থীদের একটি অংশ ভিসির পদত্যাগের দাবি করলে বড় একটি অংশ ড. অনুপম সেনের পক্ষে ছিলেন।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য