ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

জবি গুচ্ছ ছাড়লেও থাকছে বাকি ২৩ বিশ্ববিদ্যালয়

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
জবি গুচ্ছ ছাড়লেও থাকছে বাকি ২৩ বিশ্ববিদ্যালয়
গুচ্ছ থেকে বের হয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এতে বাকি ২৩ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।তবে সে সংশয় কেটেছে। গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে ২৩ বিশ্ববিদ্যালয়। শিগগির ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সূত্র জানিয়েছে।শনিবার (৭ ডিসেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এবার আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছি। সম্প্রতি একটি সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। শিগগির আরেকটি সভা করে করে সবকিছু চূড়ান্ত করা হবে। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের না থাকা প্রসঙ্গে অধ্যাপক আব্দুল মজিদ বলেন, তারা না থাকলে বাকি ২৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। প্রকৌশল ও কৃষি গুচ্ছ থাকলে তাদের সঙ্গে সমন্বয় করে হবে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা। এবার সময় কমানোর পাশাপাশি সেশনজট যাতে না হয়, সে চেষ্টা করা হবে।জানা গেছে, জবির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। গত ১ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ফলে তারা আর গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকছেন না।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম