ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী: পরিকল্পনা উপদেষ্টা

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:৪৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১২:৪৮:০৫ অপরাহ্ন
আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী: পরিকল্পনা উপদেষ্টা
দেশবাসী আগামী বছরই একটা রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।শনিবার ৭ ডিসেম্বর সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এই কথা জানা।অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই জানিয়ে ওয়াহিদউদ্দিন বলেন, ‘তবে, উন্নত দেশে থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে।’

 এ সময়, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। আর এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তির ব্যবহার বাড়ে, সেদিকে বিশেষ নজর দেয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।
 এজন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক। ইন্দরমিত বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।
 সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা